শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন বাহরাইন-কুয়েত-আবুধাবিতেও ভয়াবহ বিস্ফোরণ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব দেশের ফ্লাইট বন্ধ ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার তীব্র নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো বুঝিয়ে দিন: ইসলামী আন্দোলন ‘কেউ যেন কারো ওপর জুলুম করতে না পারে, এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব’ আদি রূপে ফিরবে রাজধানীর জিরানি-মান্ডা খাল  ‘ঈদের আগে শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধ করা হবে’ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি ইসলামী ছাত্র আন্দোলনের এক বছরে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, মাদরাসাপড়ুয়াদের সংখ্যাও উদ্বেগজনক

বায়তুল মোকাররমের পিলার গায়েবের ঘটনায় ক্ষিপ্ত ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মূল পিলার ও দেয়াল গায়েব করে দোকানের পরিসর বাড়ানোর ঘটনা জানতে পেরে ক্ষিপ্ত হয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। ঘটনা জানার পর শনিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি বৈঠক ডেকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

জানা যায়, বায়তুল মোকাররম ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. সোহরাব হোসেন গাজী কর্তৃক ‘আল্লাহর ঘর’ এইমসজিদের এত বড় ক্ষতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত না করায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে ভর্ৎসনা করেন ধর্ম প্রতিমন্ত্রী।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মসজিদ ভবনের মূল পিলার ও দেয়াল ভেঙে ফেলায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি উদ্বেগজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে জরুরি বৈঠক ডাকেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ। এতে দ্রুত সময়ের মধ্যে ভেঙে ফেলা পিলার ও দেয়াল পুনঃস্থাপন করতে এবং এ ঘটনায় জড়িত সোহরাবসহ অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

মসজিদের ভার বহনকারী মূল পিলার হচ্ছে দু'টি। এই দুটি পিলারের ওপরেই মসজিদ ভবনের পুরোপুরি লোড নেয়া হয়। মসজিদ ভবনের নিচের মার্কেটে স্ত্রীর মালিকানাধীন দোকান আয়তনে বড় করতে রাতের আঁধারে ওই দুটি পিলারের একটি ও ১৫ ফুট দেয়াল ভেঙ্গে ফেলেন মো. সোহরাব হোসেন গাজী। তিনি আওয়ামী লীগের বায়তুল মোকাররম ইউনিট সভাপতি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ