শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরে সদর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, সদর উপজেলার আবদুস ছামাদ (৬৫) ও চিরিরবন্দর এলাকার আনিছার (৩৫)।

সোমবার ভোর সোয়া ৫টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার চুনিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, ভোর সোয়া ৫টার দিকে আব্দুস ছামাদ ও আনিছার মোটরসাইকেলে শহরের দিকে আসছিলেন। পথে সদর উপজেলার চুনিয়াপাড়া মোড়ে তাদের মোটরসাইকেলে চাপা দেয় বিপরীতমুখী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ