শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১

গ্রেপ্তারি পরোয়ানার পর খোঁজ মিলছে না ওসি মোয়াজ্জেমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন রংপুরে নেই। তিনি কোথায় আছেন এটা কেউ বলতে পারছে না। তিনি ঢাকায় অবস্থান করছেন বলে পুলিশের ধারনা।

সোমবার ঢাকার সাইবার ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আস সামছ জগলুল হোসেন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি গা ঢাকা দিয়েছেন এমনটাই ধারণা করা হচ্ছে।

পুলিশের রংপুর রেঞ্জ সূত্রে জানা গেছে, সোনাগাজী থেকে গত ১০ এপ্রিল মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহারের পর রংপুর রেঞ্জে বদলি করা হয়। গত ৮ মে তাকে সাময়িকভাবে বরখাস্ত করার পর গত সপ্তাহে তিনি রংপুর রেঞ্জ অফিসে যোগ দেন। দু-তিন আগেও তাকে রংপুরে দেখা গেছে। কিন্তু এখন তিনি কোথায় আছেন, সেই তথ্য নেই পুলিশের কাছে। তবে গ্রেপ্তারি পরোয়ানা হাতে পেলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ফেনীর সোনাগাজীর মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের ঘটনার ভিডিও ধারণ এবং সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে এই মামলা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সায়েদুল হক সুমন বাদী হয়ে গত ১৫ এপ্রিল সাইবার আদালতে এ মামলাটি দায়ের করেন।

পরে বিচারক মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পিবিআইর সিনিয়র সহকারি পুলিশ সুপার রীমা সুলতানা তদন্ত শেষে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে সাইবার আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপরই আদালত ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ