রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নও ফাঁস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮’-এর প্রশ্ন ফাঁস শেষ পর্যন্ত ঠেকানো গেল না। প্রশ্ন ফাঁস রোধে ব্যাপক প্রস্তুতি, হাঁক-ডাক আর নতুন সফটওয়্যার ও ৯ সেট প্রশ্ন তৈরি, পরীক্ষার দিন প্রশ্ন ছাপিয়ে বিতরণসহ নানা উদ্যোগ নেয়ার পরও তা ঠেকানো যায়নি।

গত শুক্রবার দেশের ২৫টি জেলায় এ পরীক্ষা হয়েছে। কোন কোন জেলায় প্রশ্ন ফাঁস হয়েছে তা-ও নিশ্চিত করে বলতে পারছে না এ পরীক্ষার মূল আয়োজক প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। ডিপিই মহাপরিচালক এ এফ এম মনজুর কাদির প্রশ্ন ফাঁসের কথা স্বীকার করেছেন।

ডিপিই ও বিভিন্ন সূত্রে জানা গেছে, পরীক্ষার আগে সাতক্ষীরার একটি কোচিং সেন্টার থেকে র্যাব-৬ প্রশ্নের উত্তর বলে দেয়ার সময় পরীক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় চক্রের সদস্যসহ ২৯ জনকে আটক করে। এতে সাতক্ষীরার স্থানীয় পাঁচ ব্যক্তির সংশ্লিষ্টতাও পাওয়া গেছে। পরে ভ্রাম্যমাণ আদালত ২১ জনকে দুই বছর করে কারাদণ্ড দেন। এদের মধ্যে ব্যাংক কর্মকর্তা এবং প্রাথমিক স্কুল শিক্ষকও রয়েছেন। ঢাকা থেকে একটি চক্র এ প্রশ্ন ফাঁস করেছে বলে শোনা যাচ্ছে। র্যাব ঘটনাটি ডিপিইকে অবহিত করেছে।

জানা গেছে, সরকারি ছুটির দিনেও গতকাল প্রাথমিক শিক্ষা অধিদফতরে (ডিপিই) নিয়মিত অফিস করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। আগের দিন শুক্রবার দেশের ২৫ জেলায় নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ত্রুটিহীনভাবে এ পরীক্ষা অনুষ্ঠান নিয়ে গত এক মাস ডিপিইর কর্মকর্তা-কর্মচারীরা অনেক পরিশ্রম করলেও শুরুতেই তারা হোঁচট খেলেন। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় ছয় লাখ প্রার্থী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, তিন পার্বত্য জেলা বাদে সারা দেশে ৬১ জেলার ২৪ লাখ এক হাজার ৯১৯ জন প্রার্থী প্রায় ১২ হাজার পদের বিপরীতে এ পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে। প্রথম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে, তৃতীয় ধাপে ২১ জুন এবং চতুর্থ ধাপে ২৮ জুন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ