শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে র‍্যাব তৎপর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদ ঘরমুখো মানুষের যাত্রাকে আনন্দঘন ও নিরাপদ করতে র‌্যাব ফোর্স সবসময়ই কাজ করে থাকে। এবারো ঈদুল ফিতরকে কেন্দ্র করে কমলাপুর থেকে মানুষের নাড়ির টানে ঘরে ফেরা এবং ঈদ ছুটি শেষে নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে র‌্যাব-৩ তৎপর রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৩-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান।

তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মানুষের নাড়ির টানে ঘরে ফেরা আনন্দঘন ও নিরাপদ করতে সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ঈদ উদযাপন শেষে মানুষের রাজধানীতে ফিরে আসা পর্যন্ত এ ব্যবস্থা অব্যাহত থাকবে।

আজ রোববার (২৬ মে) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদকে সামনে রেখে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এসব কথা বলেন এমরানুল হাসান।

এ সময় টিকিট কালোবাজারি এবং টিকিট বিক্রির সময় বিড়ম্বনা এড়াতে র‌্যাব-৩ তৎপর রয়েছে জানিয়ে র‌্যাব-৩-এর অধিনায়ক বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে। আমাদের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম রয়েছে।

টিকিট কালোবাজারির তথ্য পেয়ে আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তাছাড়া কোনো অনিয়ম হচ্ছে কি না, এসব ব্যাপারে আমরা নজরদারিতে রাখছি।’

এমরানুল হাসান আরও বলেন, ‘প্রতিবারের ন্যায় এবারও র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স প্রস্তুতসহ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ঈদের পরেও যাতে মানুষ নিরাপদে বাড়ি থেকে ফিরতে পারে সে পর্যন্ত এ ব্যবস্থা বলবৎ থাকবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ