শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লাস্থ 'আল হেরা মাদরাসায়' কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা ফয়েজ আহমাদ। তিনি বলেন, কুরআনের কিছু অংশকে মেনে বাকি অংশকে ছেড়ে দেয়ার দরুণ আজ মুসলিম জাতি সারাবিশ্বে নির্যাতিত,নিপীড়িত, অবহেলিত। হাল যামানার মুসলমানগণ ইসলাম বলতে শুধু নামাজ আর রোজাকেই বোঝে।

ইসলাম যে শুধু নামাজ, রোজা নয় বরং ব্যক্তিজীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এক বিধানের নাম, তা মুসলমান আজ ভুলে গেছে।

এছাড়াও বক্তব্য দেন কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি ও কুমিল্লা মহানগরীর যুব বিষয়ক সম্পাদক মাওলানা এহসানুল হক মুনঈম, কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের নির্বাহী সম্পাদক ও আনিসুর রহমান। উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী ও মুহিব্বীনগণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ