শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন বাহরাইন-কুয়েত-আবুধাবিতেও ভয়াবহ বিস্ফোরণ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব দেশের ফ্লাইট বন্ধ ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার তীব্র নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো বুঝিয়ে দিন: ইসলামী আন্দোলন ‘কেউ যেন কারো ওপর জুলুম করতে না পারে, এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব’ আদি রূপে ফিরবে রাজধানীর জিরানি-মান্ডা খাল  ‘ঈদের আগে শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধ করা হবে’ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি ইসলামী ছাত্র আন্দোলনের এক বছরে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, মাদরাসাপড়ুয়াদের সংখ্যাও উদ্বেগজনক

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এর চলতি বছরের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। এতে পাশের হার ৯৬.২৬%। মেধা তালিকা অর্জন করেছেন ৩০৬জন পরীক্ষার্থী।

আজ শুক্রবার বেলা ১২টায় কুরআন শিক্ষা বোর্ডের রামপুরা অফিসে ফলাফল প্রকাশ করা হয়। কুরআন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়াতুল্লাহ কাসেমী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মুফতি হেমায়তুল্লাহ কাসেমী কুরআন শিক্ষা বোর্ডের মহা সচিব নুরুল হুদা ফয়েজীর হাতে ফলাফল তুলে দেন। ফলাফল প্রকাশ করেছন নুরুল হুদা ফয়েজী। এবার কুরআন শিক্ষা বোর্ডের অধিনে ২৯৬ টি মাদরাসা ১৫০টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে।

কুরআন শিক্ষা বোর্ডের মহা সচিব নুরুল হুদা ফয়েজী বলেন, নানা প্রতিকুলতার মধ্যেও আমরা পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পেরেছি। এবার আমাদের ৯৬.২৬% পরীক্ষার্থী পাশ করেছে। পরীক্ষার ফলাফলের পাশাপাশি তাদের আমল-আখলাকের উন্নতি হোক। মা-বাবা, উস্তাদের দোয়ায় তারা এগিয়ে যাক আমরা সে কামনাই করি ।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়াতুল্লাহ কাসেমী বলেন, আমরা এবারের পরীক্ষা সুন্দর ভাবে নিতে পেরেছি এবং যথাসময়ে পরীক্ষার ফল প্রকাশ করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। যারা আমাদের কাজে সহযোগিতা করেছে তাদের ধন্যবাদ জানাই। আল্লাহ তায়ালা আপনাদের উত্তম প্রতিদান দান করুক। এবার যারা পাশ করেছে তাদের জন্য শুভকামনা। তারা আরও এগিয়ে যাবে আমরা সেই প্রত্যাশা করি।

রেজাল্ট পাওয়া যাবে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ওয়েব সাইডে। ওয়ের সাইড লিঙ্ক: http://www.bqeb.org/result

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ