শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নয় : ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের অধিকারকে সম্মান না জানালে ‘কোন অবস্থাতেই’ তেহরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবে না। বৃহস্পতিবার এক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। খবর এএফপি’র।

সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কিভান খোসরাভি বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশের অধিকারের প্রতি সম্মান জানানো হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের বর্তমান অবস্থানে অটল থাকবো।’

এ কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ‘এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে কোন অবস্থাতেই আলোচনা হবে না।’

খোসরাভি বলেন, এটা নিয়ে আলোচনায় বসার ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধিরা তেহরান সফর করছে। এসব প্রতিনিধির অধিকাংশ আমেরিকার পক্ষ থেকে আসছে। তিনি আরো বলেন, ‘এক্ষেত্রে আমরা ইরানের নীতি অনুযায়ী তেহরানের যুক্তি তুলে ধরে সাড়া দিয়েছি।’

ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ বিন আলাভি সোমবার তেহরানে আসার পর বৃহস্পতিবার জার্মান পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক পরিচালক জেন্স প্লটার ইরানে আসেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ