বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

মোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে লোকসভা নির্বাচনে জিতে টানা দ্বিতীয়বার সরকার গঠনের সুযোগ পাওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেল এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য মোদিকে আমন্ত্রণ জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ খবর নিশ্চিত করেছে।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, আপনার অসাধারণ নেতৃত্বে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ে বাংলাদেশের সরকার ও জনগণ এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই জয় আপনার প্রতি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন।

অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী ভারতের জনগণের জন্য শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। একইসঙ্গে তিনি মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

উল্লেখ্য, সাত দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে ১৯ মে। আজ ২৩ মে চলছে ভোটগণনা। এ পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিন শতাধিক আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট। এনডিটিভির খবর অনুযায়ী, লোকসভা নির্বাচনের প্রাথমিক ফলে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ৩৪০ আসনে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ৯৩টি আর অন্যরা ১০৯ আসনে এগিয়ে রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ