বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

পচা-বাসি খাবার রাখার দায়ে ৩ রেস্টুরেন্টকে জরিমানা ও বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়।

বিক্রির জন্য রাখা পচা-বাসি ইফতার, ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার রাখার অভিযোগে তিনটি রেস্টুরেন্টকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। সেগুলো হলো, ক‍্যাফে ধানমন্ডি, সুচিলি রেস্টুরেন্ট, বিয়ে বাড়ি রেস্তোরাঁ।

অস্বাস্থ্যকর রান্নাঘরের জন্য লাইলাতি রেস্টুরেন্ট ও পিন্টু মিয়ার ইফতারিকে ১০ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়।

অভিযানে এপিবিএন-১ এর সদস‍্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব‍্যাহত থাকবে বলে জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ