শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
 ‘শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’ বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন বাহরাইন-কুয়েত-আবুধাবিতেও ভয়াবহ বিস্ফোরণ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব দেশের ফ্লাইট বন্ধ ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার তীব্র নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো বুঝিয়ে দিন: ইসলামী আন্দোলন ‘কেউ যেন কারো ওপর জুলুম করতে না পারে, এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব’ আদি রূপে ফিরবে রাজধানীর জিরানি-মান্ডা খাল  ‘ঈদের আগে শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধ করা হবে’ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

নুসরাত হত্যা: রিমান্ডে সেই অধ্যক্ষ সিরাজ উদ দৌলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসা ছাত্রী নুসরাত জাহার রাফির যৌন হয়রানি মামলার একমাত্র আসামি অধ্যক্ষ সিরাজ উদ দৌলার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পুলিশের পরিদর্শক গোলাম জিলানী রিমান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে ওই দিনই আটক করে পুলিশ। পরে ৬ এপ্রিল ওই মাদরাসা ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অধ্যক্ষ সিরাজসহ ১২ জন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ