শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

খুৎবার মিম্বারে বসে জুমআর পূর্বের বয়ান নয়-দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মোস্তফা ওয়াদুদ কাসেমী : জুমআর দিন জুমআর খুৎবার পূর্বে বয়ান করা যায়েজ। তবে সে বয়ানটি খুৎবার মিম্বারে না করে আলাদা চেয়ারে করা উত্তম। জানালেন দারুল উলুম দেওবন্দ।

গত রবিবার (১৯ মে) ‘জুমআর পূর্বে মিম্বারে বসে বয়ান করা কেমন ও এর সুন্নাত তরিকা কি?’ এমন এক প্রশ্নের জবাবে দারুল উলুম দেওবন্দ এ উত্তর প্রদান করে।

দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত জবাবে বলা হয়, জুমআর দিন জুমআর খুৎবার পূর্বে বয়ান করা জায়েজ। সাহাবায়ে কেরাম রা. থেকে এমনটা প্রমাণিত আছে। বর্ণিত আছে, হজরত উমর রা. এর অনুমতি নিয়ে হজরত তামিম দারী রা. জুমআর পূর্বে বয়ান করতেন। মোল্লা আলী কারী রহ. এর ‘আল মাওজুআতুল কুবরা’ এর মুকাদ্দমায় (পৃষ্ঠা-২০, কুতুব খানায়ে নুর মোহাম্মদ করাচি থেকে প্রকাশিত) ইবনে আসাকির এর বরাত দিয়ে এমন বর্ণনা রয়েছে।

এমনিভাবে হযরত আবু হুরায়রা রা. এরও এমন আমল ছিলো। (ফতওয়ায়ে মাহমুদিয়া, খণ্ড-৮, পৃষ্ঠা-২৫৬, প্রশ্ন নাম্বার ৩৭৯৩, ইদারায়ে সিদ্দিক ডাবেল থেকে প্রকাশিত)

তবে এ বয়ান খুৎবার পাঁচ-দশ মিনিট পূর্বে শেষ করে দেয়া উত্তম। যাতে বয়ান চলাকালীন যারা আসবেন তারা বয়ানে শরিক হয়ে যেতে পারেন। এরপর খুৎবার পূর্বে কাবলাল জুমআ বা জুমআর পূর্বের সুন্নাত আদায় করে নিতে পারেন।

জবাবের সর্বশেষ বলা হয়, এ ওয়াজ যেহেতু জুমআর খুৎবা থেকে আলাদা। তাই উত্তম হলো এ ওয়াজ বা বয়ান মিম্বার থেকে সরে আলাদা চেয়ারে বসে বা দাঁড়িয়ে করা। যাতে খুৎবার গুরুত্ত্ব কমে না যায়। (এমদাদুল ফতওয়া, খণ্ড-১, পৃষ্ঠা-৬৪৯, মাকতাবায়ে আশরাফ দেওবন্দ থেকে প্রকাশিত)

দেওবন্দের ফতোয়ার লিঙ্ক : http://www.darulifta-deoband.com/home/ur/Jumuah--Eid-Prayers/170298

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ