রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

‘২৫ রমজানের আগেই বেতন-বোনাস পরিশোধ করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তৈরি পোশাক শিল্প ও বেসরকারী গণমাধ্যম মালিকদের  উদ্দেশে জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘২৫ রমজানের আগেই পোশাক শ্রমিক এবং গণমাধ্যম কর্মীদের বেতন ও বোনাস পরিশোধ করুন; যাতে সবাই একসঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।’

আজ বুধবার এক বিবৃতিতে এ দাবি জানিয়ে বলেন, ‘তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের শ্রম ও ঘামে দেশের অর্থনীতির ভীত শক্তিশালী হয়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, তারাই সব চেয়ে অবহেলিত জীবন যাপন করছেন।’

ভারপ্রাপ্ত জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘গণমাধ্যমকর্মীরাও নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারেন না। অনেকগুলো গণমাধ্যমে কর্মরতদের বেতন কয়েক মাস পর্যন্ত বকেয়া হয়ে আছে। কষ্ট আছে বোনাস পাওয়ার প্রশ্নেও।’

জি এম কাদের বলেন, ‘আমরা আশা করছি, তৈরি পোশাক শিল্প ও বেসরকারী গণমাধ্যমের মালিকরা ২৫ রমজানের আগেই তাদের কর্মীদের সমুদয় বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করবেন; যাতে সবাই একসঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ