শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থার উদ্যোগে দু'দিনব্যাপী রোহিঙ্গাদের মাঝে ইফতার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি

মিয়ানমারে চরম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অনেকে ভুলে গেছে। দেশীয় ও আন্তর্জাতিক সেবা সংস্থাগুলো রোহিঙ্গাদের জীবন-যাপন উন্নত করণে কাজ করে যাচ্ছে। কিন্তু ধর্মীয় দৃষ্টিভঙ্গিবিরোধি কার্যক্রমের কারণে বির্তক তাদের পিছু ছাড়ছে না।

এদিকে দেশের প্রতিষ্ঠিত এনজিও সংস্থাগুলোর পাশাপাশি ইসলামি ঘরণার এনজিও হিসেবে রোহিঙ্গাদের মাঝে ধারাবাহিক ধর্মীয় ও সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থা। রমযান মাসের ইফতার কার্যক্রমকে সামনে রেখে রোহিঙ্গাদের ভিন্ন স্বাদের ইফতার খাওয়ানোর কার্যক্রম সম্পন্ন করেছে সংস্থাটি।

১৪ ও ১৫ রমযান ২০ ও ২১ মে দু'দিনব্যাপী সংস্থাটির আয়োজনে রোহিঙ্গাদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার আইটেমে ছিলো পিয়াজু, বেগুনি, জিলাপি, ছোলা এবং খেজুর, মুড়ি ও আপেল।

এ বিষয়ে জানতে চাইলে সংস্থার চেয়ারম্যান মাওলানা রজিবুল হক জানান, বিভিন্ন সংস্থা ইফতারির শুকনো আইটেম বিতরণ করে থাকে। কষ্ট হলেও আমরা চেয়েছি আমরা নিজেরা ইফতারিতে যা খাই তা রান্না করে তাদের হাতে তুলে দিতে। এজন্যই এবারে ভিন্ন স্বাদের ইফতারির আয়োজন করেছি। টেকনাফের লেদা, মুচনি ও থ্যাংখালীর প্রায় ৪ হাজার মুহাজির ভাইদের কাছে তৈরি করা ইফতার পাঠিয়েছি আলহামদুলিল্লাহ।

দু'দিনব্যাপী এ ইফতার বিতরণ কার্যক্রমে প্রসিদ্ধ লেখক মাওলানা মুহাম্মাদ আতীক উল্লাহ সহ সংস্থার সদস্য ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। স্থানীয়দের মধ্যে তাদের সাথে ছিলেন হ্নীলা উম্মে সালমা মহিলা মাদারাসার পরিচালক মাওলানা এনাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ