রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ধ্বংসস্তুপ হয়ে যাওয়া বাড়ির সামনে ফিলিস্তিনিদের সেহরি-ইফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যার কেউ নেই তার জন্য সৃষ্টকর্তাই যথেষ্ট। একের পর এক বোমা ফেলে পুরো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ফিলিস্তিন। বাড়ি ঘর ধ্বংস, তবু আল্লাহর সন্তুষ্টির জন্য খোলা আকাশের নিচেই চলছে রমজানের সেহরি ও ইফতার। শুধু রমজান মাসেই এমন পরিস্থিতি তা নয়, নিত্য দিনের এই একই চিত্র ফিলিস্তিনিবাসীদের।

রমজান মাসে বিশ্বের প্রায় সব দেশেই অতি আনন্দের সহিত পালিত হচ্ছে রোজা। কিন্ত ব্যফতিক্রম ফিলিস্তিনিরা। তবুও তারা ধ্বংসস্তুপকেই সঙ্গী করে রোজা পালনে আনন্দিত। কারণ রোজা যে মহান প্রভু আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রাপ্ত বয়স্ক মুসলিমরা তাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই রোজা পালন করেন। রোজার অন্যতম দু’টি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেহরি ও ইফতার। এই দু’টি বিষয়কে কেন্দ্র করে নানা আয়োজন চোখে পড়ে। স্বচ্ছল পরিবারগুলো বিভিন্ন ধরণের খাবারের ব্যবস্থা করেন।

তবে যাদের সামর্থ্য নেই তাদের জন্য রোজা রাখাটাও কষ্টকর হয়ে যায়। তাদের কাছে সাহরি বা ইফতারে বিশেষ কোন আয়োজন থাকে না। বিশ্বের এমন অনেক দেশই আছে যেখানে সাহরি ও ইফতারের সময় প্রচুর খাবার নষ্ট করা হয়। আবার অন্য প্রান্তের লাখ লাখ মানুষ হয়তো শুধু একটু পানি আর কয়েকটি খেজুর দিয়েই ইফতার করছেন।

যুদ্ধ-বিধ্বস্ত দেশগুলোতে এই রোজার সময় সবচেয়ে বেশি কষ্ট করতে হয়। খাবার এবং পানির সংকট আর শত্রুদের আতঙ্কের মধ্যেই রোজা পালন করতে হয় রোজাদারদের। সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকা থেকে তোলা ইফতারের মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এসব ছবি দেখে যে কারো চোখে পানি চলে আসবে। ওই ছবিগুলোতে দেখা গেছে খোলা আকাশের নিচেই ইফতার করছেন অনেক ফিলিস্তিনি পরিবার।

হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনিদের বহু বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। ইফতারের সময় সেই ভেঙে পড়া বাড়ি-ঘরের সামনেই বড় টেবিল পেতে ইফতার করছেন শিশু, বৃদ্ধ, পুরুষ এবং নারীরা।

তাদের মাথার ওপর এক টুকরো ছাদও নেই। খাবার আর পানির সংকটও রয়েছে। তবুও তারা ধৈর্য্যহারা না হয়ে এমন পরিস্থিতিতেও সাহস নিয়ে বেঁচে আছেন। বিভিন্ন পরিবারের সবাই মিলে এক সঙ্গে ইফতার করছে। সংঘাত তাদের মনোবল নষ্ট করতে পারেনি। সূত্র– টিডিএন বাংলা।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ