রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ধানে আগুনের ঘটনা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধানের ন্যায্যমূল্য না পাওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় কৃষকদের ক্ষেতে আগুন দেয়ার ঘটনা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলে বুধবার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ বিষয়ে তিনি বলেন, ‘ঘটনাগুলো স্যাবোটেজ কি না, কেউ কোনোভাবে সরকারের সুনাম ক্ষুণ্ন করার জন্য এসব করছে কি না তা খতিয়ে দেখা হবে। এ রকম সংকটের উদ্ভব হতে পারে, তাই বলে এভাবে আগুন জ্বালিয়ে ধানক্ষেতে! ঘটনাগুলো বিশেষ বিশেষ জায়গায় ঘটছে কেন? প্রধানমন্ত্রী এটা তদন্ত করে জানাতে বলেছেন।’

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের সাথে সবিচালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিস্তার পানিবণ্টন নিয়ে তিনি বলেন, যেভাবে ছিটমহল হস্তান্তর ও সীমান্ত সমস্যার সমাধান হয়েছে সেভাবে তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন সমস্যার সমাধান হবে। ‘হতাশ হওয়ার কোনো কারণ নেই, আলোচনা চলছে। ভারতের নতুন সরকার এ আলোচনার বাস্তব রূপ দেবে ও আরও এগিয়ে নেবে, এটিই আমরা আশা করি।’

ওবায়দুল কাদের বলেন, সমস্যার বাস্তবসম্মত সমাধান করতে হবে। একটা সমস্যা হয়েছে, ধান পুড়িয়ে এ সমস্যার সমাধান তো হবে না। সরকার এখানে আন্তরিক। সরকার কখনো চাইবে না কৃষির মেরুদণ্ড যে কৃষক তারা ক্ষতিগ্রস্ত হোক। কৃষকদের স্বার্থবিরোধী কিছু এ কৃষকবান্ধব সরকার করবে না। শেখ হাসিনার সরকার এ ব্যাপারে আন্তরিক।

ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক নিয়ে মন্ত্রী বলেন, ‘ভারতীয় ঋণে অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে। আবার নতুন প্রকল্পও আমরা হাতে নিচ্ছি। কানেক্টিভিটির নতুন দুয়ার উন্মোচিত হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ