শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

বগুড়ায় আ.লীগ কার্যালয়ে ঢুকে যুবলীগকর্মীকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় রতন আকন্দ (৩৩) নামে ইউনিয়ন যুবলীগের এক সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ রতনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সোমবার রাতে দুর্বৃত্তরা উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে তার ওপর হামলা করে।

দুর্বৃত্তরা রতন মিয়ার বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রতনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েতুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। পূর্ব কোনো বিরোধে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।

রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম লিপু বলেন, রতন আকন্দ রামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। তিনি কাটাখালি গ্রামের ইদ্রিস আকন্দের ছেলে।

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রতনের সঙ্গে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিরোধ ছিল বলে অভিযোগ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ