রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

‘দেশে দূর্নীতি ও হরিলুটের মহোৎসব চলছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে আজ দূর্নীতি ও হরিলুটের মহোৎসব চলছে। সরকারি প্রতিষ্ঠান ও প্রকল্পে ভুয়া বিলের মাধ্যমে কিভাবে জনগণের সম্পদ লুট করা হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের গ্রীণসিটি প্রকল্পে ‘বালিশ দূর্নীতি’র মাধ্যমে তা জাতির সামনে প্রকাশ পেয়েছে। কৃষিপ্রধান দেশে উৎপাদন খরচ তুলতে না পেরে ক্ষোভে-দু:খে হতাশায় হাড়ভাঙ্গা পরিশ্রমের স্বপ্নের সোনালী ফসল পুড়ে ফেলা ইতিহাসে নজীরবিহিন। কৃষক ধানের ন্যায্যমূল্য না পেলেও বাজারে কিন্তু চালের কমছে না। মধ্যস্বত্বভোগীরাই এতে লাভবান হচ্ছে। কৃষি ও কৃষক বাঁচাতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

মঙ্গলবার (২১) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাটারা থানা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আলহাজ্ব আমীনুল ইসলাম এসব কথা বলেন।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, সমাজে আজ চরম অস্থিরতা, হতাশা ও অস্বাভাবিকতা বিরাজ করছে। এ অবস্থার পরিবর্তন করে একটি স্থিতিশীল, সুস্থ, উন্নত, ভারসাম্যপূর্ণ ও শান্তিময় সমাজ গঠনে ইসলামী আদর্শ অনুস্বরণের বিকল্প নেই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাটারা থানা শাখার সভাপতি মুফতি মুহাম্মাদ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বক্তব্য রাখেন, ডা. মুজিবুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মুহা. আব্দুস সবুর, মুফতী আবু তালহা, মাওলানা মুহা. হাসান, মুফতী নিজামুদ্দীন, ছাত্রনেতা মিজানুর রহমান, আশরাফ আলী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ