শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

এটিএমবুথরক্ষীদের হাতে হাতে চাঁদপুর ইসলামি লেখক ফোরামের রমজানের হাদিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

চাঁদপুর ইসলামি লেখক ফোরাম আয়োজন করেছে ভিন্ন রকম একটি আয়োজন ‘রমদানুল মুবারকে ইসলামি আলোই উদ্ভাসিত হোক প্রতিটি মুমিনের হৃদয়’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে চাঁদপুর প্রতিটি এটিএম বুথ এর দারওয়ানের হাতে তুলে দিয়েছে রমজানের তোহফা তাজবিহ্,টুপি,মিসওয়াক।

যাতে তারা রমজানের এ বরকতময় সময় শুধু বসে বসে কাটিয়ে না দিয়ে বরং তাসবির মাধ্যমে জিকির আজগার করে আল্লাহ্ তায়ালার নৈকট্য লাভ করতে পারে।

চাঁদপুর ইসলামী লেখক ফোরামের সদস্য ওমর ফরুক মাহমুদী বলেন, মুসলমানদের আত্মশুদ্ধি লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রমজানুল মুবারক। আত্মশুদ্ধির জন্য প্রথম করণীয় হলো যাবতীয় পাপ কাজ পরিত্যাগ করে মহান প্রভুর ইবাদতে মনোনিবেশ করা।

এ মাসে সিয়াম সাধনা জিকির আজকারের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমেও মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করার লক্ষ্য চাঁদপুর ইসলামি লেখক ফোরাম দ্বীনী সেবা মূলক এ আয়োজনটি করেছে। আয়োজনটির সহযোগিতায় ছিল মারকাযুল কুরআন হাফিজিয়া মাদরাসা চাঁদপুর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ