রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

লালমাটিয়ায় ট্রাকচাপায় বাইক চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার লালমাটিয়া এলাকায় ট্রাকচাপায় একজন বাইক চালক নিহত হয়েছেন। এসময় চালক ট্রাকটি দ্রুত চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালালে আসাদ গেইট পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।

গতকাল রোববার রাত ১২টার দিকে মিরপুর সড়কের আসাদ গেইট সংলগ্ন আড়ংয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত যুবকের নাম শহীদুল ইসলাম সাগর। তার বাড়ি বগুড়ায়।

ওই এলাকায় কর্তব্যরত পুলিশ সার্জেন্ট সাইফুল ইসলাম বলেন, ‘২৫-২৬ বছরের এই যুবক মোটর সাইকেল চালিয়ে আসাদ গেইটের দিকে যাওয়ার সময় একই দিকে যাওয়া একটি ট্রাক তাকে চাপা দেয়। মোটর সাইকেলসহ যুবকটি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ