শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

তাজিকিস্তান কারাগারে আইএস বন্দিদের দাঙ্গায় নিহত ৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

উচ্চ-নিরাপত্তা সত্ত্বেও তাজিকিস্তানের এক কারাগারে বন্দী আইএস সদস্যদের বাধানো এক দাঙ্গায় ৩২ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ সোমবার (২০ মে) এ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, এক বিবৃতিতে  দেশটির বিচার মন্ত্রণালয় এ দাঙ্গা ও নিহতের কথা জানায়।

খবরে বলা হয়, রোববার (১৯ মে) দিনের শেষভাগে ভাখদাত শহরের অবস্থিত কারাগারে এ দাঙ্গার ঘটনা ঘটে। বন্দী জঙ্গিরা ছুড়ি দিয়ে তিন কারারক্ষী ও পাঁচ বন্দীকে হত্যা করেছে।

বিচার মন্ত্রণালয় জানায়, এ দাঙ্গার সূত্রপাত ঘটানোর পেছনে মূল ভ’মিকা রেখেছে বেখরুজ গুলমুরদ। তিনি তাজিক স্পেশাল ফোর্সের এক সাবেক সদস্য গুলমুরদ খালিমভের সন্তান।

খালিমভ ২০১৫ সালে স্পেশাল ফোর্স ত্যাগ করে আইএস’এ যোগ দেন। বিচার মন্ত্রণালয় অনুসারে, পরবর্তীতে সিরিয়ায় তার মৃত্যু হয় বলেও জানা যায়।

দাঙ্গা শুরু পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে নিরাপত্তা বাহিনী। আইএসকে থামাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। নিরাপত্তাবাহিনীর গুলিতে মারা যায় ২৪ সদস্য। বেশ দ্রুতই ১ হাজার ৫০০ বন্দির কারাগারটির পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিরাপত্তাবাহিনী। জানা যায়, এর আগেও কয়েকবার এ কারাগারে দাঙ্গার ঘটনা ঘটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ