শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পারস্য উপসাগরে মার্কিন সেনা মোতায়েনে সৌদির অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব ও কয়েকটি আরব দেশ পারস্য উপসাগরে মার্কিন সেনা ও বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানের পক্ষ থেকে কথিত হুমকি মোকাবেলার অজুহাতে এ ধরনের অনুমোদন দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে।

আশ-শারকুল আওসাত নামক পত্রিকা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ইরানি গণমাধ্যম পার্সটুডে।

খবরে আরো বলা হয়েছে, কয়েকটি আরব দেশ ও আমেরিকার মধ্যকার চুক্তির আওতায় ওয়াশিংটন পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজের স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ইউরোপের মিত্রদের সঙ্গে এ ইস্যুতে দূরত্ব সৃষ্টি হয়েছে। কিন্ত ইসরায়েল ও সৌদি আরব প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন দিয়ে যাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ