শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আমরা যুদ্ধ চাই না তবে আমরা নিজেদের রক্ষা করতে জানি: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

সৌদি আরব মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশের সঙ্গে যুদ্ধ এড়াতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। তবে যে কোনো প্রকার হুমকি মুকাবেলা করতে ও নিজেদের রক্ষা করার জন্য সমস্ত শক্তি ও দৃঢ়তা দিয়ে লড়তে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের।

আজ রোববার দেশের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

তিনি বৈঠকে আরো বলেন, আমরা যুদ্ধ চাই না। আমরা নিজেদের রক্ষা করতে জানি। এ রমজান মাসে এ মাসের পবিত্রতা রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি আমরা। ‘আমাদের নিরাপত্তা ও ইসলাম ধর্ম আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ  বিষয়। এ মাসে সৌদি আরবের তেল ট্যাঙ্কারদের উপর আরবের উপসাগরীয় অঞ্চলে হামলায় আমরা নিন্দা জানাই।

গত সপ্তাহে সৌদি আরবের তেলের পাম্পে আক্রমণ করার পর দেশটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে প্রস্তুত বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
রিয়াদ তেহরান ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর ওপর মঙ্গলবারের ওয়েল পাম্পিং স্টেশনে ড্রোন হামলার দায় চাপিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে বলে জানা যায়।

আরব নিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ