শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আবার দিল্লির মসনদে বসছেন মোদি: বুথফেরত জরিপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভারতের মসনদে আবারো সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদি। বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ। এমনটাই বলা হয়েছে বুথফেরত জরিপে।

আজ রোববার লোকসভা নির্বাচনের শেষ ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে। এদিনই প্রকাশ করা হয়েছে বুথফেরত জরিপের ফলাফল।

কেন্দ্রে কেন্দ্রে ভোট দিয়ে ফেরা ভোটারদের ওপর জরিপ চালিয়ে করা হয় এই বুথ ফেরত জরিপ। এখন পর্যন্ত ৪টির সংস্থার বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে বিজেপি নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।

তাদের আসন সংখ্যা ২৮৭ থেকে ৩০৬টি হতে পারে বলে জরিপে বলা হয়েছে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ১২৫ থেকে ১৩৫ আসন পেতে পারে বলে ভবিষ্যতবাণী করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৩ মে) প্রকাশিত হবে নির্বাচনের ফল।

ভারতের লোকসভায় মোট আসন ৫৪৩টি, সরকার গঠন করার জন্য দরকার ২৭২টি। রোববার সপ্তম ধাপের নির্বাচন শেষ হওয়ার পর প্রকাশিত ৩টি বুথ ফেরত জরিপেই বিজেপির জয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে।

সবগুলো জরিপেই এনডিএ জোটের তিন ’শর বেশি আসন পাওয়ার কথা বলা হয়েছে। গত ২০১৪ সালের নির্বাচনে এই জোট পেয়েছিল ৩৩৬টি আসন।

এপিবি আনন্দ-নিয়েলসন, টাইমস নাউ-ভিএমআর, সি-ভোটার, ইন্ডিয়া টুডে-মাই এক্সিস জরিপের ফলাফল প্রকাশ করেছে। সবগুলো জরিপেই বিজেপির নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।

ইন্ডিয়া টিভির জরিপে বলা হয়েছে, রাজধানী দিল্লির ৭টি আসনের মধ্যে সবগুলোতে জিততে যাচ্ছে বিজেপি। গত বছরও তারা এখানের সবগুলো আসনে জয় পেয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ