শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রমজানে ৫৭২ বন্দী মুক্ত করায় আবুধাবিকে ইমরান খানের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

রমজানে ৫৭২ পাকিস্তানি বন্দীকে মুক্ত করায় দুবাইকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

খালিজ টাইমসের বরাতে জানা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আবুধাবির আমির শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানকে রমজানে বন্দীদের মুক্তি দেয়ায় প্রশংসা ও ধন্যবাদ জানিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আমিরের প্রশংসা করেছে, তারা মনে করে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো বাড়িয়ে তুলতে তাদের এ অবদান।

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কারাগার থেকে ৫৭২ জন পাকিস্তানি বন্দীকে রমজান মাসে মুক্তি দেয়ার ঘোষণা দিয়ার পরই আজ থেকে কার্যকর করছে আবুধাবি।

সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহম্মদ ফয়সাল বলেছেন, রমজান মাসের পবিত্রতার প্রতি লক্ষ্য রেখে আবুধাবি প্রতি বছর এ মুক্তির ঘোষণা দিয়ে থাকে। এ বছরও বিভিন্ন দেশের প্রায় ৩০০৫ জন বন্দি কে মুক্তি দিয়েছে। এর মধ্যে ৫৭২ জন বন্দী পাকিস্তানি।

তিনি আরো বলেন, খুব তাড়াতাড়ি তাদের পাসপোর্ট ভিসার ব্যবস্থা করে তাদের পাকিস্তান যাওয়ার ব্যবস্থা করা হবে।

সূত্র: খালিজ টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ