মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

মসজিদ কমিটিতে স্থান না পেয়ে নারীসহ ৩ জনকে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনার ভিলেজ পাইকগাছার জামাইপাড়ার পাঞ্জেগানা মসজিদের কমিটি থেকে সভাপতির নাম বাদ যাওয়ায় নারীসহ তিনজনকে পিটিয়ে জখম করেছেন সোলাদানা ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কাশেম ও তার লোকজন।

গতকাল শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় এ ঘটনায় পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা যায়।

জানা যায়, দুই বছর পূর্বে উপজেলার ভিলেজ পাইকগাছায় জামাইপাড়া নামক স্থানে পাঞ্জেগানা মসজিদ স্থাপন করা হয়। গঠিত হয় মসজিদ পরিচালনা কমিটি।

গঠিত ওই কমিটির মধ্যে বিরোধ দেখা দেওয়ায় দীর্ঘ ছয় মাস মসজিদটি তালাবদ্ধ থাকে। কিন্তু পবিত্র রমজান উপলক্ষে স্থানীয় মুসল্লিরা বৈঠক করে সমঝোতার ভিত্তিতে মসজিদের তালা খুলে যথারীতি ইবাদত বন্দেগী শুরু করেন।

নবগঠিত কমিটি থেকে সোলাদানা ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কাশেমের নাম বাদ দেওয়ায় শুক্রবার সন্ধ্যায় তিনি মাসুম পারভেজ নামে একজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারতে উদ্যত হয়।

বিষয়টি মাসুম পারভেজের বাবা-মা জানতে চাইলে ইউপি সদস্য ও তার সঙ্গে থাকা লোকজন মফিজুল ইসলাম, স্ত্রী নাজমা বেগম ও ছেলে মাসুম পারভেজকে এলোপাথাড়ি মারপিট করে জখম করে। এ ঘটনায় মফিজুল বাদী হয়ে শনিবার (১৮ মে) পাইকগাছা থানায় অভিযোগ দাখিল করেন।

পাইকগাছা থানার ওসি এমদাদুল হক শেখ অভিযোগের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ