শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পরপর দুই দফায় কেঁপে উঠলো ভারত-আন্দামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরপর দুই দফা ভূমিকম্পে বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও ভারতের উত্তরাখণ্ড কেঁপে উঠেছে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ শুক্রবার রাত ১২টা ৩৫ মিনিটে ভূমিকম্প আঘাত হানে।

অপরদিকে ভারতের উত্তরাখণ্ড আঘাত হানে শনিবার ভোর রাতে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও আতঙ্ক ছড়িয়েছে।

ভূমিকম্প গবেষক সংস্থা আইএমডি জানিয়েছে, শুক্রবার রাতে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। এর পরদিন শনিবার ভোর রাতে ভারতের উত্তরাখণ্ডের চামোলিতে ভূমিকম্প টের পাওয়া যায়। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৩ দশমিক ৯।

তবে এখন পর্যন্ত দুই দফা ভূমিকম্পে কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর যায়নি। মাত্রা কম থাকলেও রাতের বেলায় কম্পন অনুভূত হওয়া স্থানীয়রা আতঙ্কে রাস্তায় নেমে আসেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ