শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

গণিতবিদ ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের জন্মদিনে গুগলের ডুডল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ইরানের কবি, গণিতবেত্তা, দার্শনিক ও জ্যোতির্বিদ গিয়াসউদিন আবুল ফাতেহ ওমর ইবনে ইব্রাহিম আল খৈয়াম নিশাপুরির আজ ৯৭১তম জন্মদিনে গুগল তাকে স্মরণ করেছে। জন্মদিন উপলক্ষে ডুডল প্রদর্শন করছে জনপ্রিয় এ সার্চ ইঞ্জিন গুগল।

গুগলের হোমপেজে লোগোটিকে রঙিন পর্দায় তাকে তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি গাছের নিচে বসে বই পড়ছেন ওমর খৈয়াম।
১০৪৮ খৃষ্টাব্দে আজকের দিনে ইরানের নিশাপুরে জন্মগ্রহণ করার পর ওমর খৈয়াম যুবক বয়সে তিনি সমরখন্দে চলে যান এবং সেখানে শিক্ষা সমাপ্ত করেন। এরপর বুখারায় নিজেকে মধ্যযুগের একজন প্রধান গণিতবিদ ও জ্যোতির্বিদ হিসাবে প্রতিষ্ঠিত করেন।

১১৩১ খৃষ্টাব্দের ৪ ডিসেম্বর ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন ওমর খৈয়াম।নিশাপুরে ওমরের সমাধি দেখতে অনেকটা তাবুর মতো। তার কয়েকটি বিখ্যাত কবিতা সেখানে উৎকীর্ণ করা আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ