রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

‘খালেদা জিয়া ছাড়া আমাদের বেঁচে থেকে লাভ হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া আমাদের বেঁচে থেকে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, এ স্বৈরাচারী সরকার থেকে রেহাই পাব না। নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া দুই তিন দিন ধরে কিছু খেতে পারছেন না।

আজ শনিবার সন্ধ্যায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসানের সুস্থতা এবং ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল সরদারের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

নজরুল ইসলাম আরো বলেন, দেশনেত্রীর জিহবায় কামড় লেগে ঘা হয়ে গেছে। ডায়াবেটিস থাকায় ঘা শুকাচ্ছে না। গত দুই তিন দিন ধরে কিছু খেতে পারছেন না। বেঁচে থাকার জন্য মাঝে মাঝে জাও ভাত খাচ্ছেন।

শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি কাজী আমির খসরুর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন- বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। এছাড়া শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ