মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

হামলা হলে প্রতিটি রক্তবিন্দুর খেসারত দিতে হবে: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাসীরা যদি তুরস্কের জাতীয় ঐক্য, একাত্মতা ও নাগরিকদের জীবনযাত্রার ওপর আঘাত হানার চেষ্টা করে, তাহলে যতটা রক্ত ঝরবে, তার প্রতিটি  রক্তবিন্দুর জন্য তাদের খেসারত দিতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

গতকাল বৃহস্পতিবার ইস্তানবুলে তুরস্কের নিরাপত্তা সংস্থার সদস্যদের সঙ্গে ইফতারের সময় এ কথা বলেন তিনি।

এরদোয়ান বলেন, গত আড়াই বছরে তুরস্ক চার শতাধিকেরও বেশি উচ্চস্তরের সন্ত্রাসীকে নির্মূল করেছে এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। আমাদের সীমান্তে আমরা সন্ত্রাসীদের নির্মূল করে তাদের সংখ্যা কমিয়ে এনেছি। আগে যেখানে প্রায় দুই হাজার সন্ত্রাসী ছিল সেটা কমে এখন ৭শ'তে দাঁড়িয়েছে। এছাড়াও সন্ত্রাসীদের দলে নতুন করে সদস্য যোগদানের সংখ্যাও সন্তোষজনকভাবে কমে এসেছে।

তুরস্ক সরকারের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরোধ গড়ে তোলা বলতে সন্ত্রাসীদের মেরে ফেলা, সন্ত্রাসীদের আত্মসমর্পন অথবা গ্রেপ্তার করা বোঝানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ