শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

দাঙ্গা হিন্দুরাও বাধাবেন না, মুসলিমরাও না: মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজেপি-আরএসএস সম্পর্কে সবাইকে সাবধান করে দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি-আরএসএস সদস্যরা দাঙ্গা বাধানোর চেষ্টা করছে।

কিন্তু তাদের কথায় দাঙ্গা হিন্দুরাও বাধাবেন না এবং মুসলিমরাও বাধাবেন না বলে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল বৃহস্পতিবার বিকালে ভারতের ডায়মন্ড হারবারে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় এমন নির্দেশ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বিনাযুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের এই কয়দিনের মধ্যে বিজেপি-আরএসএস দাঙ্গা বাধানোর চেষ্টা করবে। দাঙ্গার পরে হিন্দু-মুসলিম বিভক্ত হয়ে যেতে বলবে। দাঙ্গা বাধানোর জন্য আরএসএসের কিছু লোক হিন্দু এবং মুসলিম সেজে আসছে। তাই মা-বোনেরা বিজেপির লোকেদের কথায় দাঙ্গা বাধতে দেবেন না। হিন্দুরাও দাঙ্গা বাধাবেন না, মুসলিমরাও দাঙ্গা বাধাবেন না।

তিনি উপস্থিত সবাইকে নিয়ে শ্লোগান তুলে বলেন, ‘দাঙ্গাবাজদের চাই না’, ‘চাই না চাই না, বিজেপিকে চাই না’, ‘যুদ্ধবাজদের চাই না’, ‘আর না, আর না, বিজেপিকে চাই না’, ‘রক্তবাজদের চাই না’, ‘গো-রক্ষকদের চাই না’, ‘লিঞ্চিংয়ের লোকেদের চাই না’, ‘গুণ্ডাদের চাই না’, ‘দেশ ভাগের লোকেদের চাই না’ ও ‘মোদিকে চাই না, চাই না, চাই না’।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ