রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

উত্তর-দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: পাবনার ভাঙ্গুড়ার শরৎনগর এলাকার কইডাঙা রেল ব্রিজ অংশে ঝড়ে বেশকিছু গাছ উপড়ে পড়ে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে আকস্মিক ঝড়ে ভাঙ্গুড়া উপজেলার রেল পথে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে। এ কারণে সাময়কিভাবে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তবে পড়ে যাওয়া গাছ সরিয়ে নেওয়া জন্য বিভাগীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। রেল যোগাযোগ বন্ধ থাকার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীমুখী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনটি ভাঙ্গুড়াতে আটকা পড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ