শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত!

সাইবার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কম্পিউটার নেটওয়ার্ককে ‘বিদেশী প্রতিপক্ষ’ থেকে রক্ষা করার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। যেটি মার্কিন কোম্পানি যারা বিদেশি টেলিকম ব্যবহার করেন তাদের জন্য কার্যকর হবে।

ধারণা করা হচ্ছে, এর ফলে দেশটি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। তবে নির্দিষ্টভাবে কোনো কোম্পানির নাম প্রেসিডেন্ট উল্লেখ করেননি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটা প্রধানত চীনের টেলিকমিউনিকেশন কোম্পানি হুয়াওয়েকে লক্ষ্য করে করা হয়েছে।

হুয়াওয়ের পণ্যের মাধ্যমে চীন নজরদারি করতে পারে বলে সম্প্রতি বেশ কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করেছিল। তবে বিশ্বের টেলিকম খাতের সবচেয়ে বড় কোম্পানিটি ওইসব দেশের দাবি অস্বীকার করে। হুয়াওয়ে জানায়, তাদের কাজ কোন ঝুঁকি তৈরি করছে না।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, মি ট্রাম্পের এই আদেশর লক্ষ্য হল "বিদেশি প্রতিপক্ষ" থেকে আমেরিকাকে রক্ষা করা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ