শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মিশরে সেনা-সান্ত্রাসী যুদ্ধে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

মিশরের সিনাই উপত্যকায় সন্ত্রাস বিরোধী অভিযানে ৪৭ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এতে নিহত হয়েছে ৫ সেনা।

আজ বৃহস্পতিবার মিশরের সেনাবাহিনী জানিয়েছে, সিনাই উপদ্বীপে সেনা অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্যাপক গোলাগুলিতে তাদের ৫ সেনা নিহত হয়।

সশস্ত্র বাহিনীর সোশ্যাল মিডিয়ার একাউন্টে পোস্ট করা একটি বিবৃতিতে আরো বলা হয়, সন্দেহভাজন সন্ত্রাসীদের কাছে গোলাবারুদ, বিস্ফোরক, আধুনিক বন্দুক থাকায় তারা এ অভিযানে নামে। অভিযান শুরু হলেই তাদের উপর হামলা করে সন্ত্রাসীরা। এতে সেনাদের ৫ জন নিহত হয়। আর সন্ত্রাসীদের মধ্যে ৪৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

সশস্ত্র বাহিনী সূত্রে জানা গেছে, ২০১৮ সাল থেকে চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে এ পর্যন্ত প্রায় ৬৫০ সন্ত্রাসী ও ৪৫ জন সৈন্য নিহত হয়েছে।

আল আরব পত্রিকা থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ