শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মসজিদ আকসায় তারাবি ও ইতেকাফে ইসরায়েলের বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র আল-আকসা মসজিদে নফল ইতেকাফ করতে বাধা প্রদান করছে দখলদার ইসরায়েলি সেনারা। রমজানের শেষ দশকে যাতে কোনো মুসলিম এবার ইতেকাফ করতে না পারে সেজন্য রোজার শুরুতে যারা নফল ইতেকাফে অংশগ্রহণ করেছে, তাদেরকে বের করে দিয়েছে ইসরাইলি পুলিশ।

গত শনিবার (৬ রমজান) জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ থেকে নফল ইতেকাফকারী ফিলিস্তিনি মুসল্লিদের জোরপূর্বক বের করে দিয়েছে ইসরাইলি পুলিশ বাহিনী।

ওই দিন মাগরিবের নামাজের পর ইসরাইলি পুলিশ বাহিনীর স্পেশাল টিমের কয়েকশ সদস্য মসজিদে আকসা ঘিরে ফেলে। মসজিদটিতে অবস্থানকারী নফল ইতেকাফকারী রোজাদার মুসল্লিদেরকে বের করে দেয় তারা।

এ বছর রমজানের শেষ দশকে কোনো মুসলমানকেই ইতেকাফে অংশগ্রহণ করতে না দেয়ার সিদ্ধান্ত করেছে ইসরাইল। সে সিদ্ধান্ত বাস্তবায়নেই নফল ইতেকাফকারী মুসল্লিদের প্রতি তাদের এ আক্রমণ।

এর আগে অধিকৃত এলাকায় ফিলিস্তিনিদের তারাবি নামাজ পড়তে বাধা দিচ্ছে ইসরায়েলি পুলিশ। ওয়াদি হিলওয়েহ ইনফরমেশন সেন্টার জানায়, ইসরায়েলি বাহিনী সিলওয়ানের আল-আইন সড়ক এবং মরক্কান গেইটের সড়ক বন্ধ করে দেয়। জেরুজালেমের প্রাচীরের ভেতর অবস্থিত এই সড়ক দিয়েই মুসলমানরা আল-আকসা মসজিদে নামাজ পড়তে যান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ