শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ভারতীয় বিমানের জন্য বন্ধই থাকবে পাকিস্তানের আকাশপথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতকে আকাশপথ ব্যবহার না করতে দেওয়ার সিদ্ধান্তে অনড় পাকিস্তান। বুধবার ইসলামাবাদ জানিয়েছে, আগামী ৩০ মে অবধি ভারতের বিমানগুলোর ওপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে এরপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে না উঠে যাবে, তারও কোনও আভাস পাওয়া যায়নি।

পাকিস্তানের প্রতিরক্ষা ও বিমান পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, ভারত থেকে কোনও বিমানই পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না। ঘুরপথে যেতে হবে গন্তব্যে। এমনকি পাকিস্তান থেকে কোনও বিমানও নয়াদিল্লি, ব্যাঙ্কক ও কুয়ালালামপুরে নামতে পারবে না। এই নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী ৩০ মে পর্যন্ত।

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়কমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর কথায়, “দুই দেশের সম্পর্কের উন্নতির কোনও সম্ভাবনা দেখছি না। ভারতে যতদিন নির্বাচন চলবে, ততদিন পাকিস্তানের আকাশপথ ভারতীয় উড়ানের জন্য পুরোপুরি বন্ধ থাকবে। নির্বাচন শেষে নতুন সরকার গঠনের পর পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

পাকিস্তানি আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় ইতোমধ্যেই প্রায় ৩০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থা সূত্রে খবর, প্রতিদিন যেখানে ৩৫০ বিমান পাকিস্তানের আকাশসীমা পেরিয়ে যাতায়াত করতো, সেখানে এখন বিমানের সংখ্যা খুবই কম। তার উপর দীর্ঘ পথ ঘুরে যেতে সময় ও অর্থ দুইয়েরই অপচয় হচ্ছে। ফলে জ্বালানি সংকটও দেখা দিয়েছে। পাকিস্তানি সরকারের কড়াকড়ির ফলে ইউরোপ ও উত্তর আমেরিকাগামী বিমানগুলো মূলত সমস্যার মুখে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ