রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

প্রাণের ৩টিসহ ৭ পণ্যের লাইসেন্স বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাদ্যে ভেজালের দায়ে ৭টি খাদ্যপণ্যের লাইসেন্স (সনদ) বাতিল করেছে জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

এছাড়া প্রাণের ৩টিসহ আরও ১৮টি পণ্যের সনদ স্থগিত করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে এসব পণ্য বাজার থেকে তুলে নিতেও বলা হয়েছে।

যেসব পণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে সেগুলো হচ্ছে- বনলতা সুইটসের ঘি, জাহাঙ্গীর ফুড প্রডাক্টসের সফট ড্রিংক পাউডার, শান্ত ফুড প্রোডাক্টের সফট ড্রিংক পাউডার, আরআরকিউ পিউরি ফাইড, মর্ন ডিউ শাহারী অ্যান্ড ব্রাদার্স এবং আলসাফির বোতলজাত পানি। লাইসেন্স স্থগিত করা পণ্যগুলো হচ্ছে- প্রাণের গুঁড়া হলুদ, কারি পাউডার এবং লাচ্ছা সেমাই।

আদালতের নির্দেশে নিষিদ্ধ ৫২টি খাদ্যপণ্যের তালিকা থেকে ২৫টির বিরুদ্ধে বুধবার (১৫ মে) বিকেলে এই শাস্তিমূলক এ ব্যবস্থা নেয়া হয়। পর্যায়ক্রমে আরও ২৭টি পণ্যের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেস বিএসটিআইর পরিচালক প্রকৌশলী এসএম ইসহাক আলী।

তিনি জানান, ভেজাল চিহ্নিত হওয়া ৫২টি পণ্যের সব ঢাকায় নয়। ঢাকার বাইরেও রয়েছে। তবে যেগুলো ঢাকায়, সেগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। এর মধ্যে ৭টি কোম্পানি নোটিশের জবাবই দেয়নি। তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।

আর ১৮টি কোম্পানি যে জবাব দিয়েছে, তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় আপাতত তাদের লাইসেন্স স্থগিত করা হয়েছে। পর্যায়ক্রমে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসব পণ্য ক্রয় না করার জন্য বিজ্ঞাপন দেয়া হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ