শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নাইজেরিয়ায় রোজার দিনে প্রকাশ্যে পানাহার, আটক ৮০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজানের দিন জনসম্মুখে খাওয়ার অভিযোগে ৮০ জনকে সীমিত সময়ের জন্য আটক করেছে নাইজেরিয়ার ইসলামিক শরিয়া পুলিশ। উত্তর নাইজেরিয়ার কানো রাজ্যে এ ঘটনা ঘটেছে।

রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ইসলাম ধর্মাবলম্বীদের যেকোনো খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকার কথা।

উত্তর নাইজেরিয়ার যেসব রাজ্যে ২০০০ সালের পর থেকে শরিয়া আইন কার্যকর করা হয়, কানো তার মধ্যে একটি।

নাইজেরিয়ায় ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া আইনও আংশিকভাবে বাস্তবায়ন করা হয়।

কানো রাজ্যের হিসবাহ মুখপাত্র আদামু ইয়াহইয়া বিবিসিকে জানান, আটককৃত ব্যক্তিদের সকলেই মুসলিম ছিলেন।

অমুসলিমদের যেহেতু ইসলামের নিয়ম-কানুন মানতে হয় না, তাই এই ধরণের অভিযানে কর্তৃপক্ষ অমুসলিমদের লক্ষ্যবস্তু করে না বলেও জানান মি. ইয়াহইয়া।

তিনি বলেন, আটককৃতদের কয়েকজন জানিয়েছেন যে তারা রমজানের চাঁদ নিজে না দেখায় রোজা পালন করেন না আর অন্যান্যরা অসুস্থতাকে রোজা না রাখার কারণ হিসেবে উল্লেখ করেছেন।

তবে কর্তৃপক্ষ তাদের সবার যুক্তিকেই ভিত্তিহীন বলে দাবি করেছে।

"প্রথমবার আইন ভাঙায়" আটককৃত ৮০ জনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় বলে জানান মি. ইয়াহইয়া।

তাদের সাবধান করে দেওয়া হয় যে, এরপর যদি তারা ধরা পড়ে তাহলে তাদের আদালতেও পাঠানো হতে পারে।

যেসব মুসলিমরা রোজা রাখেন না, তাদের বিরুদ্ধে পুরো রমজান মাসই এধরণের অভিযান চলবে বলে হিসবাহ'র পক্ষ থেকে জানানো হয়েছে। সূত্র– বিবিসি বাংলা।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ