শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মুসলিমদের নজরদারিতে রাখতে চীনের ‘মহাশক্তিশালী’ ক্যামেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের সংখ্যালঘু মুসলমানদের নজরদারিতে রাখতে দেশটির একটি বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় সহযোগিতায় এমন এক ধরনের ক্যামেরা বানাচ্ছে যা ৪৫ কিলোমিটার বা ২৫ মাইল দূর থেকেও মানুষের ওপর নজরদারি করতে পারবে! এই ক্যামেরা দিয়ে ধোয়ায় আচ্ছন্ন এলাকায়ও ছবি তোলা যাবে।

আন্তর্জাতিক গণমাধ্যমে এই ক্যামেরাকে ‘মহাশক্তিশালী’ বলে উল্লেখ করা হয়েছে। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক ঝেং-পিং লির নেতৃত্বে এই ক্যামেরা বানানো হচ্ছে বলে ‘ভাইস’ নামের একটি পত্রিকার খবরে বলা হয়েছে।

সংখ্যালঘু মুসলমানদের চলাফেরায় চীন সবসময় নজরদারি করে। এ জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে তারা। তার মধ্যে গোপন ক্যামেরার ব্যবহার বহু পুরোনো। ‘ভাইসে’র প্রতিবেদনে আশঙ্কা করা হচ্ছে, নতুন শক্তিশালী ক্যামেরা দিয়েও একই কাজ করা হবে।

এই ক্যামেরা তৈরি করা হচ্ছে লেজার এবং শনাক্তকরণ পদ্ধতিতে। যাকে নজরে রাখা হবে, লেজার দিয়ে প্রথমে তার ওপর আলো ফেলা হবে। তারপর প্রতিফলিত আলো ব্যবহৃত হবে ছবি তুলতে।

পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে বিশেষ এক ধরনের ইমেজিং অ্যালগরিদম ব্যবহার করে। ‘গেটিং’ নামের এক ধরনের সফটওয়্যার ব্যবহার করা হবে, যা ভিডিও কিংবা ছবি তোলার সময় বাইরের ‘নয়েজে’র প্রবেশ ঠেকাবে।

পরীক্ষামূলকভাবে চীন ইতিমধ্যে এই ক্যামেরার ব্যবহার শুরু করেছে। সাংহাই দ্বীপের একটি বিশতলা ভবনের ওপর একটি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ