রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

তিহার কারাগারে মুসলিমদের সঙ্গে রোজা রাখছেন দেড়শ’ হিন্দু বন্দিও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাসে সারা বিশ্বের মুসলমানরা রোজা পালন করছেন। এবার রমজানে ব্যতিক্রম ঘটনাও দেখা গেলো; ভারতের তিহার কারাগারে মুসলিম কয়েদিদের সাথে রোজা রাখছেন ১৫০ জন হিন্দু।

ভারতের সবচেয়ে জনবহুল ওই কারাগারে ২ হাজার ২৯৯ জন মুসলিম কয়েদিকে অনুসরণ করে রোজা রাখছেন তাদের সাথে থাকা হিন্দু কয়েদিরা।

৪৫ বছর বয়সী এক নারী কয়েদি কারা কর্মকর্তাকে জানান, তিনি তার ছেলের মঙ্গল কামনায় রোজা রাখছেন। অপহরণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তার মামলাটি এখনও আদালতে বিচারাধীন রয়েছে।

অন্য এক কয়েদি কারা কর্মকর্তাকে জানান, খুব শিগগিরই যেন মুক্তি পান, সেই আশায় তিনিও রোজা রাখছেন।

কয়েকমাস আগে কারাগারে এসেছেন ২১ বছর বয়সী একজন। অন্যদের মতো তিনিও রোজা রাখছেন। কারণ হিসেবে তিনি বলেন, তার সঙ্গে থাকা মুসলিম কয়েদিরা রোজা রাখছেন। এজন্য তাদের দেখাদেখি তিনিও রোজা রাখা শুরু করেছেন।

তিহার কারাগারে ৯৭ জন নারী কয়েদি রোজা রাখছেন। সারাভারতের সব কারাগারের মধ্যে কেন্দ্রীয় কারাগারে ১৫ হাজার বন্দী রয়েছে। ভারতে বেশ কিছুদিন খুব গরম পড়ছে। রবিবার দিল্লিতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

কারা কর্মকর্তারা জানান, রোজা পালনকারীদের জন্য কারাগারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূর্যাস্তের সাথে সাথে রোজাদারদের সাথে ইফতার করার জন্য প্রত্যেক কারা পরিদর্শককে ইফতারে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

কারা মহাপরিচালক অজয় কেশপ বলেন, রমজানের শুরুতে আন্তঃজেল সমন্বয়কারীদের নিয়ে একটি বৈঠক হয়েছে। প্রতিটি কারাগারে একটি বোর্ড টাঙিয়ে দিতে বলা হয়েছে যাতে করে রোজাদাররা সূর্যাস্তের সময়সূচি জানতে পারেন।

এছাড়া রোজাদার কয়েদিদের ইফতারে খেজুর ও রুহ আফজা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তারা যাতে সময়মতো নামাজ পড়তে পারেন, সেই ব্যবস্থাও করা হয়েছে। এজন্য আলাদা জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। রোজাদাররা যাতে কারাগারে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন সেই ব্যবস্থাও গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ