শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের দিয়ানেট মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

যুক্তরাষ্ট্রের কানেন্টিকাট অঙ্গ রাজ্যের দিয়ানেট নামক একটি মসজিদে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে মসজিদটি অনেকাংশে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

গত রোববার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড ও ডেইলি সাবাহ।

জানা যায় তুর্কি নাগরিকদের একটি প্রতিষ্ঠান মসজিদটি পরিচালনা করে আসছে। নিউ ইয়র্কের তুর্কি কনস্যুলেট জেনারেলের কার্যালয় থেকে বলা হয়েছে, কানেন্টিকাটের নিউ হ্যাভেন শহরের দিয়ানেত মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রোববার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে মসজিদটিতে আগুন দেয়া হয়। দোষীদের ধরিয়ে দেয়া বা তথ্য দেয়ার জন্য ইতোমধ্যেই আড়াই হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে জানা যায়।

তুর্কি কনস্যুলেটের বরাতে জানা যায়, মসজিদের প্রবেশ মুখে আগুন লাগানো হয় এবং ভবনের বাইরে দিয়ে তা তৃতীয় তলা পর্যন্ত পৌছে যায়। তবে এ ঘটনায় কোন মুসুল্লি হতাহত হয়নি। তবে মসজিদটিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড ও ডেইলি সাবা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ