শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত!

ময়মনসিংহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

গতকাল সোমবার (১৩ মে) রাত ২টার দিকে নগরীর মৃতু্ঞ্জয় স্কুল রোড মহল্লায় ডিফেন্স পাটির কার্যালয়ের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

জানা গেছে, নিহত যুবলীগ নেতার নাম রেজাউল করিম রাসেল ওরফে পিলপিল রাসেল (৩৬)। তিনি জেলা যুবলীগের সদস্য ও শহরের শম্ভুগঞ্জ, হরিপুর এলাকার জালাল উদ্দিন ওরফে জালাল ডিলারের ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, মৃতু্ঞ্জয় স্কুল রোড মহল্লায় ডিফেন্স পাটির কার্যালয়ের সামনে পড়ে থাকা লাশের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে রাসেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ‘অজ্ঞাতনামা দুবৃত্তরা রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তারপর তারা লাশ ফেলে রেখে চলে যায়।’ তবে কারা কেন রাসেলকে হত্যা করে থাকতে পারে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ