শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত!

মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচন করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপি নেতৃত্বাধীন জোটের বৈঠক শেষে সোমবার রাতে দলের মহাসচিব জানান, জাতীয় সংসদে আনুপাতিক হারে পাওয়া একটি সংরক্ষিত নারী আসনেও মনোনয়ন দেবেন তারা।

জোট শরীক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ মঙ্গলবার ইউএনবিকে বলেন, বিএনপি মহাসচিব ভুল বোঝাবুঝি এড়াতে উপনির্বাচনে ও সংরক্ষিত প্রার্থী দেয়ার ব্যাপারে দলীয় সিদ্ধান্তের বিষয়টি বৈঠকে জোটের নেতাদের অবগত করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের বিএনপি নেতৃত্বাধীন জোটের এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ও সংরক্ষিত নারী আসনে কাকে মনোনয়ন দেয়া হবে সে ব্যাপারটি জানা যায়নি।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসন পায় বিএনপি। ৩০০ আসনের জাতীয় সংসদে ৯৬ শতাংশ আসন পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ওই নির্বাচনে নানা অনিয়মনের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করে শপথ না নেয়ার কথা জানিয়ে আসা বিএনপি শেষ পর্যন্ত মহাসচিব ফখরুল ছাড়া অন্য সবাই শপথ নিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ