শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ফিলিস্তিনিদের জন্য ২৫ হাজার কোরবানির পশুর মাংস পাঠাবে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় বসবাসকারী মুসলিমদের জন্য ২৫ হাজার কোরবানির পশুর মাংস পাঠাচ্ছে সৌদি আরব। কোরবানি ও হজের সময় জবাই করা পশু থেকে ফিলিস্তিনিদের এ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।

রবিবার ফিলিস্তিনভিত্তিক সংবাদমাধ্যম আল ওয়াতান ভয়েজ এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ১৩ ট্রাক সমপরিমাণ এসব মাংস রমজান মাসেই গাজায় পাঠানো হবে।

এ বিষয়ে বান্দার হিজার নামের সৌদি সরকারের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, গাজার কয়েক হাজার দরিদ্র পরিবারের মাঝে এই মাংস বণ্টন করা হবে। প্রতিটি পরিবারের জন্য ১০ কিলোগ্রামের একটি বিশেষ প্যাকেট বরাদ্দ করা হয়েছে। গাজার ধর্ম মন্ত্রণালয়কে এ মাংস বিতরণের দায়িত্ব দেয়া হয়েছে।

আল ওয়াতান জানিয়েছে, ইতিমধ্যে সৌদি সরকার মাংস পাঠানোর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এবং গাজা পর্যন্ত পৌঁছাতে মাংসগুলো যেন নষ্ট না হয়, সে ব্যবস্থাও করা হয়।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ