শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের মিলনমেলা আজ জামায়াতের ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওমরাহ পালন আরও সহজ করতে সৌদি আরবের নতুন উদ্যোগ মসজিদুল আকসায় এক লাখ ফিলিস্তিনির রমজানের দ্বিতীয় জুমা আদায় ’ছয় মাসের মধ্যে অ্যানথ্রপিক ব্যবহার বন্ধ করতে হবে’  ‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়’ পাক-আফগান যুদ্ধ: কোনো পক্ষে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে হামলায় পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘ইসলামি হুকুমত ব্যতীত দেশে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়’

রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ভেজাল ও পঁচা-বাসি খাবার বিক্রির অপরাধে রাজধানীর চার প্রতিষ্ঠানকে দুই লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

রোববার ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে একটি দল রাজধানীর ফার্মগেট এলাকায় এই ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

পুরো রমজান মাস জুড়ে খাদ্যদ্রব্যে ভেজাল ও পঁচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে রাজধানীতে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

অভিযানে পঁচা-বাসি খাবার রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও নন ব্রান্ডেড লবণ রাখার অভিযোগে ফার্মগেটের কস্তুরী ছায়ানীড় চাইনিজ এন্ড রেস্টুরেন্টের সাইদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার হোটেল নিউ স্টার এন্ড কাবাব রেস্টুরেন্টে পঁচা মাংস পাওয়ায় ম্যানেজার মুহা. রাজিবকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া ইন্দিরা রোডের প্রিন্স রেস্তোরাঁ এন্ড চাইনিজের সুপার ভাইজার মুহা. সুমনকে লাইসেন্স বিহীন রেস্টুরেন্ট পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আর পঁচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ইন্দিরা রোডের ফুড ফেয়ারের ম্যানেজার মাজহারুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করে ডিএমপির এই মোবাইল কোর্ট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ