মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’ আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের

মতলবে ২ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরের মতলবে পুলিশের পৃথক অভিযানে ৭২ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, মহসিন মিয়া প্রধান (৪০) ও মোহাম্মদ আলী সরকার (৪৬)।

জানা যায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদুল আলমের নেতৃত্বে চাঁদপুরের থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মহসিনকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে পুলিশের এসআই (নিরস্ত্র) মো. গোলাম মোস্তফা ও এএসআই কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে চাঁদপুরের থানা এলাকায় পৃথকভাবে আরেকটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মোহাম্মদ আলী সরকারকে আটক করে পুলিশ। আটকের সময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ