শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের সবচেয়ে কম সময় রোজা রাখতে হয় যে দেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
বার্তা সম্পাদক

ধৈর্য আর আত্মসংঘমের মাস রমজান। এ মাসে বিশ্বের কয়েকটি দেশ বেশি সময়, আবার অনেক দেশে কম সময় রোজা রাখতে হয়।

বিশ্বের এমনও দেশ আছে, যেখানে সবচেয়ে কম সময়ের রোজা পালন করেন মুসলমানরা। দক্ষিণ ও পশ্চিম গোলার্ধে অবস্থিত এ দেশটির উশহুইয়া অঞ্চলের মানুষেরা মাত্র ১১ ঘণ্টা রোজা পালন করেন, যা উত্তর গোলার্ধের দেশগু লোর অর্ধেক সময় বলে মনে করা হয়। সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হয় গ্রিনল্যান্ডে। ঘণ্টার হিসেবে এ দেশে রোজা রাখতে হবে ২০ ঘণ্টা ৮ মিনিট।

আর্জেন্টিনার এ অঞ্চলে সূর্যোদয় হয় ৬টা ৫৭ মিনিটে আর সূর্যাস্ত হয় ৫টা ৫৭ মিনিটে।

সবচেয়ে কম সময়ের রোজা রাখতে হয় এমন দেশের মাঝে আরো আছে, ১. উশহুইয়া-আর্জেন্টিনা: ১১ ঘণ্টা ২. সান্তিয়াগো-চিলি: ১২ ঘণ্টা ৪ মিনিট ৩. রিও ডি জেনিরো: ১২ ঘণ্টা ২৮ মিনিট ৪. কেপ টাউন-দক্ষিণ আফ্রিকা: ১২ ঘণ্টা ৪ মিনিট, ৫. দার এস সালাম-তানজানিয়া: ১৩ ঘণ্টা ৫ মিনিট

৬. নাইরোবি-কেনিয়া: ১৩ ঘণ্টা ১৭ মিনিট, ৭. আদ্রিস আবাবা-ইথিওপিয়া: ১৩ ঘণ্টা ৪৪ মিনিট, ৮. দিল্লি-ভারত: ১৪ ঘণ্টা ৫১ মিনিট।

ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হবে আইসল্যান্ডে। আইসল্যান্ডবাসীকে রোজা রাখতে হবে ২০ ঘণ্টা ৬ মিনিট। যেখানে স্পেন, তুরস্কসহ অন্যান্য দেশে রোজা রাখতে হবে প্রায় ১৬ ঘণ্টা। আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে কম সময় রোজা রাখতে হবে ইয়েমেনের রাজধানী সানায় ১৪ ঘণ্টা ২২ মিনিট। সূত্র: গালফ নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ