শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিউজিল্যান্ডের ক্রাইটচার্চে মসজিদে হামলার তদন্ত শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইটচার্চে মসজিদে নৃশংস হামলার তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে অনলাইনে সন্ত্রাসী ঘটনার প্রচার বন্ধের উদ্যোগ নেয়া হচ্ছে।

আজ সোমবার থেকে ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় হওয়া হামলার তদন্ত শুরু করতে যাচ্ছে দেশটি। খবর রয়টার্সের।

এর আগে দুইবার হামলার তদন্তের কথা বললেও তা সফলতার মুখ দেখেনি। তবে এবার নিউজিল্যান্ডের ‘রয়্যাল কমিশন’কে এ তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। নিউজিল্যান্ডের আইন অনুযায়ী ‘রয়্যাল কমিশন’ কোনো বিষয়ে সর্বোচ্চ পর্যায়ের স্বাধীন তদন্ত করে থাকে।

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে ব্রেন্টন টেরেন্ট নামে এক অস্ট্রেলীয় বর্ণবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসী হামলা চালায়। এতে ৫১ জন নিহত হন। আহত হন আরও কয়েকজন।

হামলাকারী এ সময় তার চালানো হত্যাযজ্ঞ ফেসবুক লাইভে সরাসরি প্রচার করেন।

ওই শ্বেতাঙ্গ সন্ত্রাসীর আন্তর্জাতিক যোগাযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিচরণসহ তার সব কর্মকাণ্ড তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে নিউজিল্যান্ডের ‘রয়্যাল কমিশন’।

জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর কমিশন তার তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ