রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

নাইকো দুর্নীতি মামলার বিচার হবে কেরানীগঞ্জে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচার এখন থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে হবে।

আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, এতদিন এ মামলার বিচার কার্যক্রম রাজধানীর বকসি বাজার এলাকার সরকারি আলিয়া মাদরাসা ও সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে পরিচালিত হচ্ছিল।

কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই নম্বর ভবনকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করা হয়েছে।

নাইকোর মামলার বিচার কাজ এখন থেকে এই আদালতেই হবে। দুর্নীতির দুই মামলায় দণ্ডিত হয়ে বর্তমানে কারাগারের তত্ত্বাবধানে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ