রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

‘জেদ্দায় হজযাত্রীদের ইমিগ্রেশন এবার দেশেই হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন হজের সময় সৌদি আরবের জেদ্দায় ইমিগ্রেশনের কাজ এবার দেশে সম্পন্ন হবে। তিনি বলেন, চলতি বছর হজ পালনে হজযাত্রীদের দুর্ভোগ কমাতে এ সুবিধা দেয়া হচ্ছে।

আজ সোমবার রাজধানীর হজক্যাম্প পরিদর্শনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, হজের সময় ফ্লাইট মিস বড় সমস্যা না, এর চেয়ে বড় সমস্যা জেদ্দায় ইমিগ্রেশন করা। একজন হজযাত্রীকে ৮ থেকে ৯ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। সেখানে খাবার এবং টয়লেটের সমস্যায় পড়তে হয়। আমরা সৌদি সরকারকে এর সুরাহা করতে প্রস্তাব দেই, তারা সাড়া দিয়েছে। ইতোমধ্যে তারা সার্ভে করেছে, একটা এজেন্সিকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি তিনবার পরিদর্শন করেছে।

এ সময় তার সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিসুর রহমান, হজক্যাম্পের পরিচালক মো. সাইফুল ইসলাম, পিডব্লিউডির অতিরিক্ত সচিব আব্দুল মজিদের নেতৃত্বে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বছরের ৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া হজযাত্রায় বাংলাদেশে বসেই হজযাত্রীরা সৌদি ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আরও ৫টি সমস্যার কথা জানানো হলে সৌদি সরকার ইতিবাচক সাড়া দিয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, হজের মৌসুমে হজক্যাম্পে হাজার হাজার মানুষের আগমন ঘটে। কিন্তু ডর্মিটরি ও মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত না হওয়ায় দুর্ভোগে পড়তে হয়। আমরা এবার এই কষ্ট দূর করতে চাই।

হজ ফ্লাইটের আগেই মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণের কাজ শেষ হবে। একই সঙ্গে হজক্যাম্পে থাকা ১৪টি ডর্মিটরিতে এয়ারকুলারের ব্যবস্থা করা হবে।

এ ছাড়াও তিনি বলেন, অসাধু উপায় অবল্বম্বনের কারণে প্রতি বছর এজেন্সিগুলোকে শাস্তি দেওয়া হয়, যারা পরবর্তীতে হজ কার্যক্রমে অংশ নিতে পারেন না। গত বছরে শাস্তি পাওয়া এজেন্সিগুলো এখনও আসতে পারেনি, বাকি সময়ের মধ্যে তাদের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ